ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লামা থানা পুলিশের অভিযানে চোলাই মদসহ এক ব্যক্তি গ্রেফতার

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৬:০১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ২৬৪ বার দেখেছেন

বান্দরবান  (লামা) প্রতিনিধি: নজরুল ইসলাম

বান্দরবানের লামা থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) জনাব মাসুম সরদারের দিকনির্দেশনা ও লামা থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ শাহজাহান কামালের তত্ত্বাবধানে গত শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) অবৈধ মাদক উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে লামা থানাধীন কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই (নিরস্ত্র) খন্দকার সেলিম শাহরিয়ার জীবন স্ট্যালিনের নেতৃত্বে পুলিশের একটি দল লামা উপজেলার সরই ইউনিয়নের কম্পোনিয়া এলাকার আলিফ ল্যাবরেটরীজ (ইউনানী) লিমিটেড কোম্পানির গেট সংলগ্ন পাকা সড়ক থেকে অঞ্জন কর্মকার (২৯) নামের এক যুবককে আটক করে।
গ্রেফতারকৃত অঞ্জন কর্মকার লামা পৌরসভার বাজার পাড়া এলাকার বাসিন্দা। এসময় তার কাছ থেকে ৮ লিটার ২৫০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাই মদ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে লামা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

লামা থানা পুলিশের অভিযানে চোলাই মদসহ এক ব্যক্তি গ্রেফতার

সর্বশেষ আপডেট : ০৬:০১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬