ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৪:৫১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ৩০৯ বার দেখেছেন

ডেস্ক রিপোর্ট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলটির চেয়ারম্যান পদ শূন্য হয়ে পড়ে। এ প্রেক্ষাপটে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে শূন্য চেয়ারম্যান পদে তারেক রহমানকে দায়িত্ব প্রদান করা হয়। এর ফলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তিনি বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান

সর্বশেষ আপডেট : ০৪:৫১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬