ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইতং উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম শামসুল আলম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৩:৫৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ২৪৩ বার দেখেছেন

নজরুল ইসলাম (লামা) বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ফাইতং উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম শামসুল আলম স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সফলভাবে সম্পন্ন হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ফাইনাল খেলায় চকরিয়া ফুটবল একাদশ এবং রাঙ্গা ঝিরি ফুটবল একাদশ ফাইতং মোকাবেলা করে। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র হয়। এরপর ট্রাইবেকার পর্বে চকরিয়া ফুটবল একাদশ ৩-২ গোলে জয়লাভ করে এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে, রাঙ্গা ঝিরি ফুটবল একাদশ ফাইতং রানার্সআপ হিসেবে খেলা শেষ করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য (বিএনপি) মনোনীত প্রার্থী ও বান্দরবান জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব সাচিং প্রু জেরি মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও লামা পৌরসভার সাবেক মেয়র জনাব আমির হোসেন, লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বান্দরবান জেলা আহ্বায়ক কমিটির সদস্য জনাব থোয়াইনু অং চৌধুরী।
এছাড়াও বান্দরবান জেলা, লামা উপজেলা ও ফাইতং ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ী চকরিয়া ফুটবল একাদশ ও রানার্সআপ রাঙ্গা ঝিরি ফুটবল একাদশ ফাইতং দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, যুবসমাজকে সুস্থ ও মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই এবং ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

ফাইতং উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম শামসুল আলম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সর্বশেষ আপডেট : ০৩:৫৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬