ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইযোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশের খসড়া চূড়ান্ত: আইন উপদেষ্টা

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৬:৫১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ২৭৮ বার দেখেছেন
জুলাইযোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে সরকার। উপদেষ্টামণ্ডলীর আগামী বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে আইন উপদেষ্টা এ কথা জানান।
আসিফ নজরুল বলেন, ‘জুলাইযোদ্ধারা জীবনবাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিল। অবশ্যই তাদের দায়মুক্তির অধিকার রয়েছে। জুলাই গণঅভ্যূত্থানকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনীদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম করেছিল সেজন্য তাদের দায়মুক্তি দিয়ে আইন প্রণয়নের প্রয়োজনও রয়েছে’।
তিনি বলেন, ‘এ ধরনের আইন প্রনয়ন সম্পূর্ন বৈধ। আরব বসন্ত বা সমসাময়িককালে বিপ্লব (বা গণঅভ্যূত্থানে) জনধিকৃত সরকারগুলোর পতনের পর বিভিন্ন দেশে এ ধরনের দায়মুক্তির আইন হয়েছে। বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তির আইনের বৈধতা রয়েছে এবং ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন হয়েছিল’।
এসব নজীর ও আইনের আলোকে আইন মন্ত্রণালয় দায়মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, ‘ইনশাল্লাহ্ আগামী উপদেষ্টামণ্ডলীর বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে’।

জুলাইযোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশের খসড়া চূড়ান্ত: আইন উপদেষ্টা

সর্বশেষ আপডেট : ০৬:৫১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬