ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৪:০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ২৭৭ বার দেখেছেন

মোঃ মমিনুল ইসলাম দিপু
গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫ এর লিখিত (এমসিকিউ) পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। গাইবান্ধা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই আদেশ জারি করা হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসন সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই দিন গাইবান্ধার জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার স্বাক্ষরিত ও সীলমোহরযুক্ত এক নোটিশে এ আদেশ জারি করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, পরীক্ষাকেন্দ্রসমূহের আশপাশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষাকেন্দ্রের আশপাশে পাঁচজনের বেশি লোকের সমাবেশ, মিছিল, সভা, অস্ত্র বহনসহ সব ধরনের বিশৃঙ্খল কার্যক্রম নিষিদ্ধ থাকবে।
জেলা প্রশাসন জানায়, পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। কেউ এই আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।
প্রশাসনের এ উদ্যোগে পরীক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করেছেন এবং শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

সর্বশেষ আপডেট : ০৪:০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬