জাওয়ান উদ্দিন,
কক্সবাজার জেলা প্রতিনিধি
ঈদগাহ মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে এক এতিম নারী শিক্ষার্থীর শিক্ষা সহায়তায় মানবিক কার্যক্রম পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঈদগাঁওয়ের একটি মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ওই শিক্ষার্থীর স্কুলে ভর্তির ফি, নতুন বই, খাতা ও কলম কেনার সম্পূর্ণ খরচ বহন করে সংগঠনটি।
শিক্ষার্থীর হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন ঈদগাহ মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মনির আহমেদ। তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করাই ফাউন্ডেশনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্টাফ রিপোর্টার 









