ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুরে ভোটের গাড়ি ।। গণতন্ত্রের বার্তা পৌঁছে দিচ্ছে নির্বাচন কমিশন

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ১০:২৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ২৭৮ বার দেখেছেন

তানভীর আজাদ, দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটাধিকার ও গণতান্ত্রিক চেতনা ছড়িয়ে দিতে দেশব্যাপী চালু হয়েছে বিশেষ উদ্যোগ ‘ভোটের গাড়ি’। এই কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় একাধিক এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।
বুধবার সকালে উপজেলার তারাগুনিয়া বাজারে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে আয়োজন করা হয় তথ্যভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী। ‘দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্যের এই আয়োজনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ, শহীদ আবরার ফাহাদ ও ফেলানী হত্যাকাণ্ডসহ দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও মানবিক ঘটনাবলি তুলে ধরা হয়। প্রদর্শনী ঘিরে নানা বয়সের মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
এ ছাড়া নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় ইউনিয়ন পর্যায়ে মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে ভোট প্রদান পদ্ধতি, গোপন ব্যালট এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়ার গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার পদ্মা নদীর চরাঞ্চলে অবস্থিত রামকৃষ্ণপুর ও চিলমারি ইউনিয়নের ১৭টি ভোটকেন্দ্র এলাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় ভোটারদের সক্রিয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দেশজুড়ে পরিচালিত দশটি ভোটের গাড়ির মধ্যে একটি দৌলতপুর উপজেলায় কাজ করছে, যা প্রত্যন্ত গ্রাম ও চরাঞ্চল পর্যন্ত গিয়ে ভোটারদের কাছে নির্বাচনসংক্রান্ত বার্তা পৌঁছে দিচ্ছে।
এদিকে ভোটের গাড়িকে কেন্দ্র করে দৌলতপুরের বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনেককে গাড়ির পাশে দাঁড়িয়ে সেলফি তুলতে দেখা যায়, যা এই কর্মসূচির প্রতি সাধারণ মানুষের ইতিবাচক মনোভাবেরই প্রমাণ।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা বাড়াতে এবং একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দৌলতপুরে ভোটের গাড়ি ।। গণতন্ত্রের বার্তা পৌঁছে দিচ্ছে নির্বাচন কমিশন

সর্বশেষ আপডেট : ১০:২৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬