ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গঙ্গাচড়া প্রেসক্লাবের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৩:৪৩:২১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ২৮৩ বার দেখেছেন

শফিকুজ্জামান সোহেল
স্টাফ রিপোর্টার

‎রংপুরের গঙ্গাচড়া প্রেসক্লাবের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার সন্ধ্যা ৭টায় গঙ্গাচড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ দোয়া মাহফিলকে কেন্দ্র করে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক ও গঙ্গাচড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী স্বপন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আলী আরিফ সরকার রিজু।

‎আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। বক্তব্য দেন সাংবাদিক স্বপন চৌধুরী, গোলাম রব্বানী রঞ্জু, প্রেসক্লাব সদস্য সুজন আহম্মেদ, রফিকুল ইসলাম সাবুল, মজমুল হক ও মাজহারুল ইসলাম গাজীসহ অন্যান্যরা।

‎আলোচনা সভা শেষে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।

‎দোয়া মাহফিলে গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।

গঙ্গাচড়া প্রেসক্লাবের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ আপডেট : ০৩:৪৩:২১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬