ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক মেরামতের দাবিতে ফাইতং–লামা পথে বৃহস্পতিবার অবরোধ

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০২:৫১:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ২৫১ বার দেখেছেন

লামা (বান্দরবান) প্রতিনিধি:
দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়া ফাইতং–লামা সড়ক দ্রুত মেরামতের দাবিতে রাজপথে নেমেছে ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ। সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ।
আজ বুধবার (০৭ জানুয়ারি ২০২৬) স্থানীয়রা অবস্থান কর্মসূচি পালন করে আগামীকাল বৃহস্পতিবার অবরোধ কর্মসূচির ঘোষণা দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আগামীকাল সকাল ৯টা থেকে অনির্দিষ্টকালের জন্য ফাইতং–লামা সড়কে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করবে ভুক্তভোগী জনতা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। দ্রুত সড়ক মেরামতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

সড়ক মেরামতের দাবিতে ফাইতং–লামা পথে বৃহস্পতিবার অবরোধ

সর্বশেষ আপডেট : ০২:৫১:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬