মোঃ মমিনুল ইসলাম দিপু
গাইবান্ধা জেলা প্রতিনিধি :
অদ্য ০৭ জানুয়ারি ২০২৬ তারিখে জেলা প্রশাসন গাইবান্ধা ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), গাইবান্ধার উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ১১ জনের পরিবারকে জনপ্রতি ৫ লক্ষ টাকা করে মোট ৫৫ লক্ষ টাকা এবং আহত ১ জনকে ৩ লক্ষ টাকা প্রদান করা হয়। এ নিয়ে মোট ৫৮ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবার যেন কিছুটা হলেও আর্থিকভাবে উপকৃত হয়, সেই লক্ষ্যেই এ সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতে সড়ক নিরাপত্তা জোরদার এবং দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার 



