ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণে শোক বই লিখন

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০১:০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ২৫৬ বার দেখেছেন

মোঃ মমিনুল ইসলাম দিপু
গাইবান্ধা জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, গাইবান্ধা সরকারি কলেজ শাখার উদ্যোগে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণে শোক বই লিখন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে গাইবান্ধা সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা মরহুমা খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশের জন্য ত্যাগের কথা স্মরণ করে শোক বইয়ে নিজেদের অনুভূতি ও শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক আপসহীন নেত্রী। তাঁর নেতৃত্ব, সাহস ও ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। ছাত্রদলের নেতাকর্মীরা তাঁর আদর্শ অনুসরণ করে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

শোক বই লিখন কর্মসূচিতে গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গাইবান্ধায় ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণে শোক বই লিখন

সর্বশেষ আপডেট : ০১:০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬