ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালমুড়ি বিক্রি করে চলছে সংসার: গাইবান্ধার এক ঝালমুড়ি বিক্রেতার সংগ্রামের গল্প

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৯:৪৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ২৪৪ বার দেখেছেন

মোঃ মমিনুল ইসলাম দিপু
গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী এলাকায় মোঃ মউবর মিয়া নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী ঝালমুড়ি বিক্রি করে নিজের সংসার চালাচ্ছেন। প্রতিদিনের পরিশ্রম ও সততার মাধ্যমে তিনি গড়ে প্রায় ২ থেকে ৩ হাজার টাকা আয় করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই মউবর মিয়া বাদিয়াখালী এলাকার বিভিন্ন স্থানে ঝালমুড়ি বিক্রি করে আসছেন। সীমিত পুঁজি ও কঠিন বাস্তবতার মাঝেও তিনি পরিশ্রমকে সঙ্গী করে জীবিকা নির্বাহ করছেন। তার এই আয়ে পরিবারের নিত্যপ্রয়োজনীয় খরচ, সন্তানদের পড়াশোনা ও সংসারের অন্যান্য ব্যয় মেটানো হচ্ছে।

এলাকাবাসীর মতে, মউবর মিয়া একজন পরিশ্রমী ও সৎ মানুষ। অল্প আয়ের মধ্যেও তিনি জীবনের সঙ্গে আপস না করে আত্মসম্মান বজায় রেখে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। তার এই সংগ্রামী জীবন অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

ঝালমুড়ি বিক্রি করে চলছে সংসার: গাইবান্ধার এক ঝালমুড়ি বিক্রেতার সংগ্রামের গল্প

সর্বশেষ আপডেট : ০৯:৪৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬