ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তামাক চাষ ছেড়ে সবজি চাষে ঝুঁকছেন কৃষকরা, বদলাচ্ছে কৃষির চিত্র

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৭:১৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ২০৫ বার দেখেছেন

বান্দরবানের লামা প্রতিনিধি
নজরুল ইসলাম

বান্দরবান জেলার লামা উপজেলায় বিষাক্ত তামাক চাষ ছেড়ে ভুট্টা, পেঁপে ও অন্যান্য সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর তামাক চাষ থেকে সরে এসে লাভজনক ও নিরাপদ বিকল্প ফসলে ঝুঁকছেন তারা। কৃষিবিদদের মতে, সরকারি প্রণোদনা, সহজ শর্তে কৃষিঋণ ও আধুনিক প্রশিক্ষণ পেলে এসব সবজি চাষ ব্যবসায়িকভাবে আরও সফল ও টেকসই হবে।
এরই ধারাবাহিকতায় লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দুর্যোধন পাড়ার কৃষক গমাচরণ ত্রিপুরা উল্লেখযোগ্য উদাহরণ হয়ে উঠেছেন। তিনি অতীতে তামাক চাষ করলেও বর্তমানে ভুট্টা, পেঁপে, মিষ্টি কুমড়া, শিমসহ বিভিন্ন ধরনের সবজি চাষে মনোযোগী হয়েছেন। তার উৎপাদিত সবজি স্থানীয় বাজারে ব্যাপকভাবে সরবরাহ হচ্ছে, যা এলাকাবাসীর চাহিদা মেটানোর পাশাপাশি তার অর্থনৈতিক অবস্থারও উন্নতি ঘটাচ্ছে।

স্থানীয় কৃষকদের ধারণা, তামাকের পরিবর্তে সবজি চাষে স্বাস্থ্যঝুঁকি কমার পাশাপাশি মাটির উর্বরতাও রক্ষা পাচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের কার্যকর সহযোগিতা অব্যাহত থাকলে লামা উপজেলায় বিকল্প কৃষির এই ধারা আরও বিস্তৃত হবে।

সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা অভিযোগ চাঁদাবাজি ও মানহানির; মামলাকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলছেন সাংবাদিকরা

তামাক চাষ ছেড়ে সবজি চাষে ঝুঁকছেন কৃষকরা, বদলাচ্ছে কৃষির চিত্র

সর্বশেষ আপডেট : ০৭:১৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬