ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লামায় ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন ২০২৫–২৬’ এর আওতায় LED ক্যারাভান উদ্বোধন

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৬:৫৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ২৫১ বার দেখেছেন

লামা (বান্দরবান) প্রতিনিধি: নজরুল ইসলাম

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন ২০২৫–২৬’ এর আওতায় প্রস্তুতকৃত LED ক্যারাভান (ভোটের গাড়ি) নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ বান্দরবান জেলার লামা উপজেলায় উপস্থিত হয়।
সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক-এর সঞ্চালনায় ভোটের গাড়ির মাধ্যমে লামা উপজেলায় নির্বাচন বিষয়ক প্রচারণা কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন লামা উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জনাব মোঃ মঈন উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শাহজান কামাল। সূচনা বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাচন অফিসার জনাব আব্দুল হামিদ।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ, সিনিয়র এডভোকেট, লামা উপজেলার বিভিন্ন গণমাধ্যমের কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ জনগণ। বক্তারা ভোটারদের সচেতনতা বৃদ্ধি, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন।

লামায় ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন ২০২৫–২৬’ এর আওতায় LED ক্যারাভান উদ্বোধন

সর্বশেষ আপডেট : ০৬:৫৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬