ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাটে কিশোর গ্যাংয়ের হামলায় কলেজ শিক্ষার্থী গুরুতর আহত

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০১:৫৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ৩২৪ বার দেখেছেন

রিয়াদ হাসান (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কিশোর গ্যাংয়ের হামলায় উদয় আহমেদ (২০) নামে এক কলেজ শিক্ষার্থী আহত হয়েছেন। তিনি চুনারুঘাট সরকারি কলেজের শিক্ষার্থী এবং উপজেলার রাজাপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে।
আহত উদয় আহমেদ জানান, পূর্বশত্রুতার জেরে আমরুড এলাকার সিয়াম উদ্দিন ভূইয়ার নেতৃত্বে কয়েকজন যুবক মঙ্গলবার দুপুরে বাজারে যাওয়ার পথে তাকে অতর্কিতভাবে আক্রমণ করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে তিনি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তার অবস্থা স্থিতিশীল।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। চুনারুঘাট থানার ওসি মো: শফিকুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ পাঠানো হয়েছে।

চুনারুঘাটে কিশোর গ্যাংয়ের হামলায় কলেজ শিক্ষার্থী গুরুতর আহত

সর্বশেষ আপডেট : ০১:৫৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬