ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০১:৩১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ২৩৭ বার দেখেছেন

নজরুল ইসলাম
(লামা) প্রতিনিধি

আপোষহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (রহ.)-এর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ৬ জানুয়ারি ২০২৬ ইং বান্দরবান জেলার লামা উপজেলা মডেল মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে লামা উপজেলা, পৌর, সরকারি মাতামুহুরী কলেজ ছাত্রদল (লামা) ও মাদ্রাসা ছাত্রদল।
দোয়া মাহফিলে মরহুমার জীবনের সকল গুনাহ মাফ, কবরের আজাব থেকে নাজাত এবং জান্নাতের উচ্চ মাকাম দানের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন আপোষহীন ভূমিকা পালন করেছেন। তাঁর ত্যাগ ও নেতৃত্ব ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
দোয়া মাহফিলে ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ আপডেট : ০১:৩১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬