ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শীতার্ত মানুষের পাশে জেলা প্রশাসন, কম্বল বিতরণ অব্যাহত

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ১২:৫৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ৩০৭ বার দেখেছেন

মোঃ মমিনুল ইসলাম দিপু
গাইবান্ধা জেলা প্রতিনিধি:

তীব্র শীতের এই সময়ে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে গাইবান্ধা জেলা প্রশাসন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান মোল্লার নির্দেশনায় আজ জেলা প্রশাসনে কর্মরত কমিশনারগণ গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকা ভাগ করে নিয়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আওতায় জেলার প্রত্যন্ত ও নিম্নআয়ের মানুষের বসবাসরত এলাকাগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়। বিশেষ করে ছিন্নমূল, বৃদ্ধ, নারী ও শিশুদের মাঝে কম্বল বিতরণ করে শীতের কষ্ট কিছুটা লাঘবের চেষ্টা করা হচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শীত যতদিন অব্যাহত থাকবে ততদিন এই মানবিক কার্যক্রম চলমান থাকবে। সরকারের নির্দেশনা অনুযায়ী শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো জেলা প্রশাসনের অন্যতম দায়িত্ব বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয়রা জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন মানবিক সহায়তা শীতার্ত মানুষের জন্য বড় স্বস্তি বয়ে আনছে।

শীতার্ত মানুষের পাশে জেলা প্রশাসন, কম্বল বিতরণ অব্যাহত

সর্বশেষ আপডেট : ১২:৫৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬