ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বেতগাড়ীতে গণভোট ও পোষ্টাল ব্যালট বিষয়ে সচেতনতামূলক সভা

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ১২:১৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ২৭১ বার দেখেছেন

শফিকুজ্জামান সোহেল
স্টাফ রিপোর্টার : গঙ্গাচড়া,রংপুর

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট ও পোষ্টাল ব্যালট ভোটদান বিষয়ে উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বেতগাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জেসমিন আক্তার।

এসময় তিনি গণভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, স্বাধীন ও নিরপেক্ষভাবে হ্যা বা না ভোট প্রয়োগের মাধ্যমে নাগরিক দায়িত্ব পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি পোষ্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের নিয়ম ও প্রয়োজনীয়তা নিয়েও তিনি বিস্তারিত আলোচনা করেন।

সভায় স্থানীয় সুধীসমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

গঙ্গাচড়া উপজেলা প্রসাশনের আয়োজনে এবং বেতগাড়ী ইউনিয়ন প্রশাসক মোঃ হাসানুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে গণভোট ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, গণভোট ও পোষ্টাল ব্যালট ভোটদান বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে গঙ্গাচড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে এ ধরনের কার্যক্রম চলমান রয়েছে।

বেতগাড়ীতে গণভোট ও পোষ্টাল ব্যালট বিষয়ে সচেতনতামূলক সভা

সর্বশেষ আপডেট : ১২:১৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬