ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০১:৩৪:৪০ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ২৭৯ বার দেখেছেন

মোঃ মমিনুল ইসলাম দিপু
গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা জেলার পুলিশ সুপারের কার্যালয়ে এএসআই (নিঃ) থেকে এসআই (নিঃ) পদে একজন পুলিশ সদস্য পদোন্নতি লাভ করায় আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাজ পরিধান করানো হয়েছে।
অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও নতুন র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন। এ সময় তিনি সদ্য পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান এবং পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি দায়িত্ব পালনে শৃঙ্খলা বজায় রাখা, জনগণের সেবায় সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শন এবং আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), গাইবান্ধা; শেখ মুত্তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), গাইবান্ধাসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।

সর্বশেষ আপডেট : ০১:৩৪:৪০ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬