ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে সহস্রাধিক ছিন্নমূল মানুষের পাশে সেনাবাহিনী

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০১:২১:৫৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ২৮৩ বার দেখেছেন

মোঃ মমিনুল ইসলাম দিপু
গাইবান্ধা জেলা প্রতিনিধি

প্রতি বছরের মতো এবারও রংপুরে অস্বচ্ছল ও ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তীব্র শীতের মধ্যে মানবিক সহায়তা হিসেবে সহস্রাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে নগরীর উত্তম স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ১ হাজার ৫০ জন শীতার্ত মানুষের হাতে উন্নতমানের কম্বল তুলে দেওয়া হয়। ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। এ সময় তিনি বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই সেনাবাহিনী দেশের অসহায় ও দুস্থ মানুষের পাশে সবসময় দাঁড়িয়ে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৭২ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম আজম চৌধুরী, উত্তম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলীসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
তীব্র শীতে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রাপ্ত শীতবস্ত্র ও আর্থিক অনুদান পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা শীতের কষ্ট অনেকটাই লাঘব করেছে।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

রংপুরে সহস্রাধিক ছিন্নমূল মানুষের পাশে সেনাবাহিনী

সর্বশেষ আপডেট : ০১:২১:৫৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬