ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অপারেশন ডেভিলহান্ট ফেজ-২ : গাইবান্ধায় ইউনিয়ন চেয়ারম্যান গ্রেফতার

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ১২:৫৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ২৬৭ বার দেখেছেন

মোঃ মমিনুল ইসলাম (দিপু)
জেলা প্রতিনিধি গাইবান্ধা

অপারেশন ডেভিলহান্ট ফেজ-২ এর বিশেষ অভিযানে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মাহফুজার রহমান রাশেদকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. মাহফুজার রহমান রাশেদ কামারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল গণি সরকার তারার ছেলে। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতির দায়িত্বেও রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, অপারেশন ডেভিলহান্ট ফেজ-২ এর আওতায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে সাদুল্যাপুর থানায় নেওয়া হয় এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান অভিযানের অংশ হিসেবে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারের ঘটনায় এলাকায় নানা আলোচনা ও প্রতিক্রিয়া দেখা গেছে।

অপারেশন ডেভিলহান্ট ফেজ-২ : গাইবান্ধায় ইউনিয়ন চেয়ারম্যান গ্রেফতার

সর্বশেষ আপডেট : ১২:৫৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬