ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাটে ঝড়, বলে আগুন ৯২ রানের দাপুটে জয়ে উড়ল লামা উপজেলা ক্রিকেট একাদশ

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৩:৫০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ২৬২ বার দেখেছেন

নজরুল ইসলাম (লামা,বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের লামা উপজেলার টি টি এন্ড ডি সি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে লামা উপজেলা ক্রিকেট একাদশ ৯২ রানে ফিয়েস্তা ক্রিকেট একাদশ, চট্টগ্রামকে পরাজিত করেছে।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে লামা উপজেলা ক্রিকেট একাদশ নির্ধারিত ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০০ রানের বিশাল সংগ্রহ গড়ে তোলে। দলের হয়ে ঝড়ো ব্যাটিং করেন মো. সায়মন উদ্দিন, তিনি মাত্র ২০ বলে ৪১ রান করেন। এছাড়া ইরাক ৩৬ রান ও মইদুল ফাহাদ ২৯ রান করে দলের রান সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে ফিয়েস্তা ক্রিকেট একাদশ চট্টগ্রাম শুরু থেকেই লামা দলের বোলারদের চাপে পড়ে যায়। নির্ধারিত ১৬ ওভারে তারা ১০৮ রান তুলতেই ৯ উইকেট হারায়। দলের পক্ষে সর্বোচ্চ পারভেজ ১৯ রান ও সালমান ১৫ রান করেন।
লামা উপজেলা ক্রিকেট একাদশের বোলিং বিভাগে দুর্দান্ত নৈপুণ্য দেখান মো. সায়মন উদ্দিন, তিনি ৩ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। এছাড়া মো. রিয়াজ ২ উইকেট এবং সাজিব ১ উইকেট নেন।
ব্যাট হাতে দ্রুতগতির ইনিংস এবং বল হাতে বিধ্বংসী বোলিংয়ের সুবাদে মো. সায়মন উদ্দিন ম্যাচসেরা (Player of the Match) নির্বাচিত হন।
এই জয়ের মাধ্যমে লামা উপজেলা ক্রিকেট একাদশের আত্মবিশ্বাস আরও বেড়েছে বলে জানান দলের খেলোয়াড় ও সমর্থকরা।

ব্যাটে ঝড়, বলে আগুন ৯২ রানের দাপুটে জয়ে উড়ল লামা উপজেলা ক্রিকেট একাদশ

সর্বশেষ আপডেট : ০৩:৫০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬