শাহাবুদ্দনি শুভ, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
ভোলার শশীভূষণ থানা পুলিশের মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ১৯ কেজি হরিণের মাংসসহ মোঃ আলমগীর ফরাজী (৫৮) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১৯ কেজি অবৈধ হরিণের মাংসসহ আসামীকে আটক করা হয়। বন্যপ্রাণী নিধন ও এর মাংস পাচার বাংলাদেশের আইনে গুরুতর দণ্ডনীয় অপরাধ আটককৃত আসামীর বিরুদ্ধে ‘বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২’ অনুযায়ী শশীভূষণ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শশীভূষণ থানার অফিসার্স ইনচার্জ আমাদেরকে জানান, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণে পুলিশ প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে বিবৃতি প্রদান করেন । এবং এই সমস্ত অপরাধ দমনে সর্বদা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার 



