ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঘাগোয়া ইউনিয়নে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০১:৪২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ২৫৯ বার দেখেছেন

মোঃ মমিনুল ইসলাম দিপু গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা জেলা সদর ঘাগোয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা–২ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ আসাদুজ্জামান খান বাবু। এ সময় গাইবান্ধা জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও ঘাগোয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়।

বক্তারা বলেন, বিএনপি সবসময় গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের দোয়া মাহফিল নেতা-কর্মীদের মধ্যে ঐক্য ও মনোবল আরও দৃঢ় করে।

দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।

ঘাগোয়া ইউনিয়নে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ আপডেট : ০১:৪২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬