ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরের বড়াইগ্রামে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০১:২৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ২৭৩ বার দেখেছেন

মোঃ মেহেদী হাসান, বড়াইগ্রাম (নাটোর)প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা’ বনপাড়া পৌরসভার সরদারপাড়ায় দুই ও তিন নং ওয়ার্ড বিএনপির ও অঙ্গ সংগঠনের আয়োজনে বনপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও পৌর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ইকবাল হোসেন রাজুর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর ৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের এমপি পদপ্রার্থী আব্দুল আজিজ সহ প্রায় সহস্রাধিক নেতাকর্মী।
দোয়া মাহফিল পুর্ব আলোচনায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। দেশের মানুষ তাঁর রাজনৈতিক জীবন, ত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি ছিলেন আপোষহীন ও দৃঢ়চেতা একজন রাষ্ট্রনায়ক, যিনি দেশের সংকটময় সময়ে গণতন্ত্র রক্ষায় নিঃস্বার্থভাবে ভূমিকা রেখেছেন, কখনোই দেশ ছেড়ে যাননি। আপোষহীন নেত্রীর মৃত্যুতে দেশ এক রাজনৈতিক অভিভাবক হারিয়েছে। আজকের এই দোয়া মাহফিলে আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ্ যেনো উনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

নাটোরের বড়াইগ্রামে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

সর্বশেষ আপডেট : ০১:২৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬