ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুরে আনসার সদস্যদের দুর্নীতিমুক্ত নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশ

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৯:০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ২৯১ বার দেখেছেন

তানভীর আজাদ দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনসার ও ভিডিপি সদস্যদের জন্য কঠোর সততা ও স্বচ্ছতার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেন কিংবা অনৈতিক সুবিধা গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব নির্দেশনা প্রদান করা হয়। সভায় জানানো হয়, এবারের নির্বাচনে দায়িত্ব পালনের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে আনসার ভিডিপি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এবিএমআইএস) সার্ভারের মাধ্যমে সম্পন্ন করতে হবে। শুধুমাত্র প্রশিক্ষণপ্রাপ্ত ও বৈধ সনদধারী সদস্যরাই আবেদন করার সুযোগ পাবেন।

সভায় আরও জানানো হয়, উপজেলার প্রায় ৬০টি গ্রামে ইতোমধ্যে আনসার সদস্যদের অস্ত্রসহ প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ ও যোগ্যতা যাচাই শেষে চূড়ান্ত তালিকা প্রস্তুত করে জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার অনুমোদনের মাধ্যমে সদস্যদের নির্বাচনী দায়িত্বে নিয়োগ দেওয়া হবে।

কর্তৃপক্ষ সতর্ক করে জানায়, নির্বাচনের আগে একটি দালালচক্র গ্রামে গ্রামে ঘুরে নির্বাচনী ডিউটি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সদস্যদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করে থাকে। এ ধরনের প্রতারকদের ফাঁদে না পড়ার এবং কোনো ধরনের আর্থিক লেনদেনে জড়িত না হওয়ার জন্য আনসার সদস্যদের প্রতি বিশেষভাবে আহ্বান জানানো হয়।

সভায় জানানো হয়, দৌলতপুর উপজেলায় এবারের নির্বাচনে মোট ১৩৫টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে মোট ১ হাজার ৭৫৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে সদস্য দায়িত্বে থাকবেন, যার মধ্যে থাকবেন ৩ জন অস্ত্রধারী, ৪ জন মহিলা ও ৬ জন সাধারণ আনসার সদস্য।

উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা সাহানা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার ও ভিডিপি অফিসার রেহানা খাতুন। তিনি বলেন,
“নির্বাচনী দায়িত্ব কোনোভাবেই অনৈতিক লেনদেনের মাধ্যমে দেওয়া যাবে না। কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আনসার প্রশিক্ষক নিরুপম কুমার রায়, উপজেলা আনসার কমান্ডার আজমত আলী, কাজী সেলিম রেজাসহ বিভিন্ন ইউনিয়নের আনসার কমান্ডার, প্রশিক্ষক ও সদস্যরা।

দৌলতপুরে আনসার সদস্যদের দুর্নীতিমুক্ত নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশ

সর্বশেষ আপডেট : ০৯:০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬