ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লামার গজালিয়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে ইউএনও

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৯:৫৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ২৬২ বার দেখেছেন

লামা (বান্দরবান) প্রতিনিধি
নজরুল ইসলাম

বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে অবস্থিত গজালিয়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মঈনউদ্দিন।
পরিদর্শনকালে তিনি ক্লিনিকের চলমান সেবাদান কার্যক্রম, রোগী সেবা রেজিস্ট্রার ও পরিদর্শন বহি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি আজকের সেবাদানের সার্বিক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন।
ইউএনও গজালিয়া কমিউনিটি ক্লিনিকে কর্মরত কর্মকর্তা জনাব তিমথী ত্রিপুরা-র দায়িত্বশীলতা ও স্বাস্থ্যসেবা কার্যক্রমের প্রশংসা করেন এবং নিয়মিতভাবে মানসম্মত সেবা অব্যাহত রাখার নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন গজালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়দের মতে, এ ধরনের নিয়মিত প্রশাসনিক পরিদর্শনের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা আরও গতিশীল ও কার্যকর হবে।

লামার গজালিয়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে ইউএনও

সর্বশেষ আপডেট : ০৯:৫৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬