ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষকের দোরগোড়ায় প্রযুক্তি: কুষ্টিয়ায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন।

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৭:২৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ২৩৭ বার দেখেছেন

তানভীর আজাদ কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

কৃষিকে আরও আধুনিক, নিরাপদ ও লাভজনক করতে কুষ্টিয়ায় শুরু হয়েছে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আয়োজিত এ মেলায় এক ছাতার নিচে কৃষকদের জন্য তুলে ধরা হচ্ছে আধুনিক কৃষি প্রযুক্তি ও ডিজিটাল সেবার নানা দিক।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইকবাল হোসেন। উদ্বোধনের পর তিনি অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শিত প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. শওকত হোসেন ভূঁইয়া, অতিরিক্ত উপপরিচালক ওয়াহিদুজ্জামান, মহাসীন আলী, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ প্রশাসন ও কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মেলায় কৃষকদের জন্য প্রদর্শিত হচ্ছে নিরাপদ সবজি, ফল, মসলা ও ওষুধি ফসল উৎপাদনের আধুনিক পদ্ধতি, উত্তম কৃষি চর্চা, ডিজিটাল কৃষি সেবা, কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ কৌশল। পাশাপাশি ব্যয় কমিয়ে বেশি ফলন পেতে সঠিক সার ও পানি ব্যবস্থাপনার কৌশলও তুলে ধরা হচ্ছে।
আয়োজকরা জানান, ডিজিটাল পদ্ধতিতে কৃষকরা কীভাবে ঘরে বসেই কৃষি সেবা পাবেন—সে বিষয়ে বাস্তব ধারণা দেওয়া হচ্ছে এই মেলায়। এতে কৃষকরা শুধু প্রযুক্তি দেখছেন না, বরং সরাসরি প্রয়োগযোগ্য জ্ঞানও অর্জন করছেন।
কৃষকদের অংশগ্রহণে মুখরিত এই কৃষি প্রযুক্তি মেলা চলবে আগামী বুধবার পর্যন্ত, যা কুষ্টিয়ার কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

কৃষকের দোরগোড়ায় প্রযুক্তি: কুষ্টিয়ায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন।

সর্বশেষ আপডেট : ০৭:২৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬