ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দৌলতপুরে দুই গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি বাচ্চু মোল্লা।

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলার দুটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী পৃথক আয়োজনে তিনি এসব উন্নয়ন কার্যক্রমের সূচনা করেন।
দুপুর ২টা ১৫ মিনিটে আল্লার দর্গা বাজার থেকে জয়ভোগা মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সংসদ সদস্য বলেন, দীর্ঘদিন অবহেলিত গ্রামীণ জনপদের যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নই তাঁর প্রধান লক্ষ্য। উন্নত সড়ক ব্যবস্থা স্থানীয় মানুষের জীবনযাত্রা সহজ করবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন, পিয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আরিফ আহম্মেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মাহাবুবুর রহমান, বিএনপি নেতা শফিউল ইসলাম মিন্টু লস্করসহ হোগলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এর আগে সকাল ১০টায় ১ নং প্রাগপুর ইউনিয়নের নতুন বিলগাথুয়া হাট সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য। দীর্ঘদিন ধরে সরু ও ঝুঁকিপূর্ণ এই সড়ক দিয়ে চলাচলে স্থানীয় মানুষ ভোগান্তির শিকার হচ্ছিলেন। সড়ক উন্নয়নের মাধ্যমে যাতায়াত আরও নিরাপদ ও সহজ হবে বলে আশা করা হচ্ছে।প্রাগপুর ইউনিয়নের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মো. আজমল হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি সোনা মেম্বার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং অবসরপ্রাপ্ত পুলিশ সুপার গোলাম মোস্তফা।
সংশ্লিষ্টদের মতে, দুটি সড়ক উন্নয়ন সম্পন্ন হলে দৌলতপুর উপজেলার যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন সহজ হওয়ায় স্থানীয় বাজার ও ব্যবসায়িক কার্যক্রমে গতি আসবে। বক্তারা আশা প্রকাশ করেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় থাকলে এলাকার সামগ্রিক অর্থনীতি আরও চাঙা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

অধিক পঠিত

নোবিপ্রবিতে বৃহত্তর ময়মনসিংহ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের বাৎসরিক ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

দৌলতপুরে দুই গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি বাচ্চু মোল্লা।

সর্বশেষ আপডেট : ১০:০২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬