লামা উপজেলার ফাইতং এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে, যেখানে দুইটি ইটভাটাকে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) অনুষ্ঠিত অভিযানে KBC ও BBM নামে দুটি ইটভাটায় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরিবেশ সংরক্ষণ আইন ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় KBC ইটভাটাকে ৩ লাখ টাকা এবং BBM ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, লাইসেন্স সংক্রান্ত জটিলতা, অনুমোদনবিহীন কার্যক্রম এবং পরিবেশের ক্ষতির অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন জানান, “পরিবেশ রক্ষা এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয় প্রশাসন আরও জানায়, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা
,
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
‘লামার ফাইতং এ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান’
-
নজরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ - সর্বশেষ আপডেট : ০৭:১৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- ২৯ বার দেখেছেন
অধিক পঠিত











