ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শীত মৌসুমেও ধুলাবালিতে নাকাল, জনজীবনে চরম ভোগান্তি

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ১১:৩৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ১১২ বার দেখেছেন

শফিকুজ্জামান সোহেল
‎ স্টাফ রিপোর্টার

‎রংপুরের বুড়িরহাট থেকে বাংলাদেশ ব্যাংক মোড় যাওয়া প্রধান রাস্তায় অনিয়ন্ত্রিত ধুলাবালিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শুষ্ক মৌসুম শুরু হতে না হতেই প্রধান সড়কসহ আশপাশের এলাকায় ধুলার আস্তরণ পড়ে গেছে। রাস্তার পাশে বসবাসকারীরা ও রাস্তা দিয়ে যাতায়াতকারীরা বিপাকে পড়েছেন, সেই সাথে গাছের পাতায় ধুলার স্থর পড়ে জমা হয়ে আছে। এতে একদিকে যেমন স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, অন্যদিকে বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক চলাচল।

‎গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত বিভিন্ন ধরনের গাড়ি যাতায়াত করে। প্রধান এই রাস্তাটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ছিল, কিছু দিন আগে রাস্তাটি মেরামতের কাজ শুরু হয়েছে, এতে করে গাড়ি চলার সময় ধুলোয় পুরো এলাকা আচ্ছন্ন করে ফেলছে। বিশেষ করে বটতলা মোড় থেকে কদমতলা পর্যন্ত এলাকাটি ধুলার রাজ্যে পরিণত হয়েছে।

‎স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাস্তায় মাঝে মাঝে পানি দেওয়া হয়। তারপরেও ধুলা আর ধুলার রাজ্যে পরিণত হয়।

‎তীব্র ধুলাবালির কারণে স্থানীয়দের মধ্যে শ্বাসকষ্ট, সর্দি-কাশি এবং চোখের অ্যালার্জিসহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে স্কুলগামী শিশু ও বয়স্করা। বিভিন্ন ছোট বড় দোকানে মালামাল সাজিয়ে রাখা দায় হয়ে পড়েছে। আধা ঘণ্টা পরপর ঝাড়ু দিয়েও ধুলা কমানো যাচ্ছে না। এতে করে তারা রীতিমতো শ্বাসরোধকর অবস্থায় আছে।

‎কয়েকজন রিকশা ও ইজিবাইক চালকরা জানান, মাস্ক পরেও ধুলার হাত থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। এই পরিবেশে কাজ করায় অনেক চালক ফুসফুসের সমস্যায় ভুগছেন।

‎এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে জানান, রাস্তাটির কাজ চলমান। জনগণের কথা চিন্তা করে পানি ছিটানোর ব্যবস্থা বাড়ানো হবে।

অধিক পঠিত

নোবিপ্রবিতে বৃহত্তর ময়মনসিংহ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের বাৎসরিক ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

শীত মৌসুমেও ধুলাবালিতে নাকাল, জনজীবনে চরম ভোগান্তি

সর্বশেষ আপডেট : ১১:৩৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬