বান্দরবান (লামা) প্রতিনিধি
নজরুল ইসলাম
বান্দরবান জেলার লামা উপজেলায় মানবিকতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মঈন উদ্দিন।
আজ রাতে বদুরঝিরি বৈদ্য পাড়ায় তিনি ৩৪টি শীতার্ত মার্মা ও বাঙালি পরিবারের বাড়ি ঘুরে তাদের হাতে সরকারি উপহার হিসেবে কম্বল পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব ময়নুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য জনাব জিয়াবুল।
জনাব মঈন উদ্দিনের এই উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। অন্ধকার রাতে নিজেকে ঝুঁকিতে রেখে সবার ঘরে ঘরে পৌঁছানো, তাদের কষ্ট বোঝা এবং সহমর্মিতা দেখানো এক নিখুঁত মানবিক দৃষ্টান্ত।
স্থানীয়রা তাকে এই মহতী উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
উপজেলা প্রশাসন আশা করছে, এ ধরনের মানবিক পদক্ষেপ শীতকালে অসহায় মানুষের জীবনে তেমনই আশার আলো সৃষ্টি করবে।
স্টাফ রিপোর্টার 









